পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ছয়টি সন্দেহভাজন চোরাই মহিষ আটক করেছে স্থানীয় এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয়রা মহিষগুলোকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করেন। এ সময় মহিষগুলোর সঙ্গে থাকা এক ব্যক্তি জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তবে এখন পর্যন্ত আটক মহিষগুলোর প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, মহিষগুলো অন্য কোনো এলাকা থেকে চুরি করে এনে এখানে রাখা হয়ে থাকতে পারে। তবে মহিষগুলো চোরাই কি না এবং এগুলোর প্রকৃত মালিক কে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব।

এলাকাবাসী জানিয়েছেন, কারও মহিষ হারিয়ে গেলে বা ছয়টি মহিষের মালিকানা সম্পর্কে কেউ তথ্য জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আটক মহিষগুলোর প্রকৃত মালিকের সন্ধান পেতে খবরটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছেন স্থানীয়রা।