প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল উন্নয়ন (TFGBV)  অর্জন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শুকতারা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী প্রকৌশলী মাহফুজা ইসলাম এর সভাপতিত্বে ও প্রকল্পের মিডিয়া ম্যান ফিরোজ আহমেদের উপস্থাপনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অণিক সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (মিডিয়া সেল) আকিব রায়হান, জেলা শিক্ষা অফিসার মুহা. মুজিবুর রহমান, বিশিষ্ট  সমাজসেবক শ. ম. দেলোয়ার হোসেন দিলিপ, এসডিএ নির্বাহী পরিচালক কে. এম. এনায়েত হোসেন, ডেইলি স্টার প্রতিনিধি সোহরাব হোসেন, ব্লাস্ট পটুয়াখালীর কো-অর্ডিনেটর এ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, ব্র্যাক এর জেলা কো-অর্ডিনেটর নেফাজ উদ্দীন, জাগরনী মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কোহিনুর রেজভী, আলোকিত সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবিনা শাহনাজসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ ও সুশিল সমাজের প্রতিনিধি। 

তথ্য প্রযুক্তির বিকাশের সঙ্গে তাল মিলিয়ে এর অপব্যবহারও বেড়ে চলেছে, বেড়েছে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতাও। সমাজের নানা শ্রেনী-পেশার মানুষ প্রতিনিয়ত অনলাইনে সহিংসতার শিকার হচ্ছেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই নারী। এ সহিংসতা প্রতিরোধে কানাডার অর্থায়নে পটুয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন এনজিওর মাধ্যমে প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও ডিজিটাল উন্নয়ন (TFGBV) অর্জন ও অভিজ্ঞতা বিনিময় সভা কার্যক্রম পরিচালনা করে আসছে বলে শুকতারা পরিচালক মাহফুজা ইসলাম সভায় অবহিত করেন।

পরিচালিত কার্যক্রমের চিত্র প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন প্রশিক্ষণরত ১২ শিক্ষার্থী প্রধান শুভ।