​প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত ও শান্তি কামনা করে মির্জাগঞ্জ উপজেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার আসরের নামাজের পর সুবিদখালী কোর্ট মসজিদে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই ধর্মীয় সভা অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আফজাল হোসেন।

​মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসান উল্লাহ পিন্টু সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আইউব খান, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার মঞ্জু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং মির্জাগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সুজন হাওলাদার, সৌরভ মুন্সি ও মধু মৃধা প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

​অনুষ্ঠানে বক্তারা দেশের গণতান্ত্রিক আন্দোলন, সার্বভৌমত্ব রক্ষা এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফেরাত এবং জান্নাতুল ফেরদৌস নসিব কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।