“ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন প্রত্যাশা” এ স্লোগান নিয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে পটুয়াখালীতে জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে যুব র‍্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিকাল সাড়ে ৫ টায় ঝাউতলা জেলা জামায়াতের যুব ও ক্রিড়া বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী পূর্ব যুব সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর এ্যাডঃ নাজমুল আহসান।

জেলা যুব জামায়াতের সভাপতি নজরুল ইসলাম সোহগ এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক এবিএম সাইফুল্লাহ, প্রচার ও মিডিয়া সম্পাদক সাইদুর রহমান খান, সদস্য হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, সদর যুব জামায়াতের জাহিদুল ইসলাম ও পৌর শাখা যুব জামায়াতের সেক্রেটারি মোঃ আতিক মাসুদ।

সভায় বক্তারা কুরআন সুন্নাহর আলোকে মাদক, সন্ত্রাস, দুর্নীতিমুক্ত ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় যুব সমাজকে বিগত দিনের ন্যায় কাজ করার আহবান জানান।

সমাবেশ শেষে শহরে এক বর্ণাঢ্য র‍্যালী বের করে ঝাউতলা সড়ক প্রদক্ষিণ করে তিতাস মোড়ে এসে র‍্যালী শেষ করে। সেখানে আর্ন্তজাতি যুব দিবসের আয়োজিত কর্মসূচীর সমাপনী বক্তব্য রাখেন জেলা যুব জামায়াতের সভাপতি নজরুল ইসলাম সোহাগ।