পটুয়াখালী ডিবি পুলিশের হাতে ১২টি মাদক মামলার এজাহার নামীয় আসামী পেশাদার মাদক কারবারি মোঃ শাহ আলম মাতবর (৫৫)কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার।
পটুয়াখালী জেলা পুলিশ ও জেলা গোয়েন্দা টিম নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১১ আগস্ট মঙ্গলবার দিবাগত রাত ১.১০ মিঃ সময় পটুয়াখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়া (স্বনির্ভর রোড) নামক এলাকায় অভিযান চালিয়ে ১২টি মাদক মামলার আসামী পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম মাতবর (৫৫) কে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটককৃতের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানার মামলা-২১, তারিখ-১১-০৮-২০২৬ খ্রিঃ, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০২৮ এর ৩৬(১) এর সারণী ১০(ক) রুজু করা হয়েছে। আসামী মোঃ শাহ আলম মাতবর একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
তিনি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সহিত জড়িত রয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বেও ১২টি মাদক মামলার এজাহারভুক্ত আসামী বলে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানিয়েছেন।