“জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগান নিয়ে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুল্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন এবং জুলাই শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সম্মানে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাহবুব হোসাইন ও সোনামনির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন ডিডিএলজি পটুয়াখালীর উপ পরিচালক পৌর প্রশাসক উপ সচিব মোহাম্মদ জুয়েল রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ, জেলা পরিষদ প্রশাসক জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা কৃষি সম্প্রসার অধিদপ্তরের উপ পরিচালক ড. মো. আমিনুল ইসলাম।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমীর এ্যাড. নাজমুল আহসান, জেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি হাওলাদার সেলিম মিয়া, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী, জেলা ছাত্র শিবির নেতা মো. জুবায়ের হোসেন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আমিন বিন সুলতান ও জাতীয় ছাত্র শক্তির নেতা ইমতিয়াজ আহম্মেদ। শহীদ জসিম উদ্দিনের স্ত্রী মোসাঃ রুমা বেগম, শহীদ সাইদুর রহমান ইমরানের পিতা কবির হোসেন, শহীদ জিহাদের ভাই মো. জিন্নাত, আহত জুলাই যোদ্ধা আবু হানিফ ও মুজাহিদুল ইসলাম।
সভায় প্রধান অতিথি এমপি আলতাফ হোসেন চৌধুরী ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীদ্বয় শহীদ পরিবার সদস্যদেরকে রজনীগন্ধা ফুলের স্টিকার দিয়ে সংবর্ধনা জানান।
এর আগে সকাল ৯ টায় জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তাবক অর্পণ করে জুলাই অভ্যুল্থানে শহীদদের প্রতি যথাযথ মর্যাদায় শ্রদ্ধা জানান অতিথিবৃন্দ।
সভায় প্রধান বক্তা আলতাফ হোসেন চৌধুরী বলেন, “জুলাই আগস্ট অভ্যুল্থানে শহীদদের স্বপ্ন ও জুলাই যোদ্ধাদের আকাঙ্খা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকার। এ গণঅভ্যুল্থান কোন একক ব্যক্তি বা কোন একক দলের কৃতিত্ব নয়; এ অভ্যুল্থানের কৃতিত্ব সকল জনগণের, আমাদের সকলের। জুলাই চেতনা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকার দেশের উন্নয়নে ও মানুষের কল্যানে কাজ করে যাচ্ছেন।”