পটুয়াখালী সদর রোডসংলগ্ন পতিতালয় এলাকার একটি ঘর থেকে রাসেল (৪২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) বিকালে পতিতলায় এলাকার মনু মিয়ার বাড়ির নাজমার (মোটা নাজমা) ঘর থেকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত রাসেল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বাদুরা এলাকায় বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহালসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”