ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার দ্বি- বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে জেলা শিল্পকলা একাডেমীডে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাস্টার মো. সিদ্দিকুর রহমান এর সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরমোনাই (রহ:) খলিফা ঝাটরা পীর সাহেব ঝাটরা) আলহাজ্ব মুফতী মো. হাবিবুর রহমান খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ নেছার উদ্দীন, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কুয়াকাটার হুজুর আলহাজ্ব হযরত মাওঃ হাবিবুর রহমান মেজবাহ, জেলা কমিটির উপদেষ্টা মুফতী আবুবকর সিদ্দিক, জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত হেদায়েতুল্লাহ জিহাদী, সহ-সভাপতি মাওঃ মুহাঃ আনম ইব্রাহীম, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মাওঃ আবুল বাশার জিহাদী, দপ্তর সম্পাদক উপাধ্যক্ষ মুহাঃ জসিম উদ্দিন জাফর।
আরও বক্তব্য রাখেন মাওঃ মুহাঃ ফেরদৌস খান, উপাধ্যক্ষ মাওঃ মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী যুব আন্দোলনের মাওঃ মোসাদ্দেক বিল্লাহ রুমী, ছাত্র আন্দলনের মুহাঃ হাসান আলী, মাওঃ বনি আমীন, অধ্যাপক মো. আমিনুর রহমান, হাঃ মোঃ মিল্লাত হাওলাদার, মাওঃ মনিরুল ইসলাম, হাঃ মাওঃ রুহুল আমীন, মাওঃ মুহাঃ আব্দুর রব, আলহাজ্ব আঃ ওয়াদুদ গোলদার।
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জেলা কমিটির সভাপতি হিসেবে মাওঃ কাজী গোলাম সরোয়ার ও সেক্রেটারী পদে মাওঃ আর.আই.এম ওয়াহিদুজ্জামান, সহ-সভাপতি পদে হাওলাদার মোহাম্মদ সেলিম মিয়া, সহ-সভাপতি মাওঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি মাস্টার মো. আব্দুল হাকিম এবং জয়েন্ট সেক্রেটারী পদে মো. জাহিদ হোসেন লিটনের নাম ঘোষনা করেন। এ নির্বাচিত নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে পুর্নাঙ্গ কমিটি করার নির্দেশ দেন প্রধান অতিথি।
শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন বিশেষ অতিথি চরমোনাই (রহ:) এর খলিফা ও ঝাটরার পীর আলহাজ্ব মুফতী মো. হাবিবুর রহমান খান।