পটুয়াখালীর গলাচিপা উপজেলার আটখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৯ টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম সগীর।
পরিদর্শনকালে ইউএনও বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন অবকাঠামোগত বিষয় পর্যালোচনা করেন।
এ সময় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।