পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় হযরত ইয়ার উদ্দিন খলিফা (র.) মাজার সংলগ্ন ডাকবাংলোর সংস্কার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে পটুয়াখালী জেলা পরিষদের অর্থায়নে ও ব্যবস্থাপনায় এই সংস্কার কাজের উদ্বোধন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর তিনি মাজার প্রাঙ্গণে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: কামরুল হাসান সোহেল, সহকারী প্রকৌশলী মো: হাসিবুল হাসান, মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেল এবং জেলা পরিষদ সার্ভেয়ার মো: ইমরান আলী।
সফরকালে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে স্নেহাংশু সরকার কুট্টি মির্জাগঞ্জ বাজারস্থ শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করেন। এছাড়াও তিনি মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী হাওলাদারের অসুস্থ স্ত্রীকে দেখতে তাঁর বাসভবনে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু সিকদার, গোলাম ফারুক মুন্সী ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার মনজুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।