প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ভিত্তিতে অনুষ্ঠিত ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় বরাবরের মতো এবারও মেধার স্বাক্ষর রেখেছে মির্জাগঞ্জ আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটি থেকে এবার চারজন শিক্ষার্থী ট্যালেন্টপুল কোটায় বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম উজ্জ্বল করেছে।

​বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—এম.এ শাকুর (রোল: ৫০৩০৯৪২), মো: রিফাত বিল্লাহ (রোল: ৫০৩০৭৫১), মো: সাফিন রহমান (রোল: ৫০৪০৪৬৯) এবং মোসা: নুসাইবা অহনা (রোল: ৫০৩১১৬০)।

​শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অধ্যক্ষ ও শিক্ষক মণ্ডলী। এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের এই কৃতিত্ব বিদ্যালয়ের জন্য এক অনন্য অর্জন। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষকদের কঠোর পরিশ্রম, নিয়মিত পাঠদান এবং সর্বোপরি শিক্ষার্থীদের অদম্য অধ্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

​প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বলেন, “শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের বিদ্যালয়ের গৌরবকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত যে, আমাদের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক এ পরীক্ষায় নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে।”

​শিক্ষার্থীদের সাফল্যের নেপথ্যে অভিভাবকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করে বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, অভিভাবকদের সঠিক তত্ত্বাবধান ও অনুপ্রেরণা ছাড়া এ সাফল্য অর্জন সম্ভব ছিল না।

​ভবিষ্যতেও শিক্ষার্থীরা সাফল্যের এ ধারা অব্যাহত রেখে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হবে—এমনটাই প্রত্যাশা করছেন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।