গত বৃহষ্পতিবার (২ জুলাই) হতে ৮ জুলাই বুধবার পর্যন্ত পটুয়াখালীতে  এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন অসদুপায় নকল করার সময় হাতে নাতে নকল ধরা পড়ায় ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

পরীক্ষা কমিটির সিদ্ধান্ত ও পটুয়াখালী সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর লতিফা আখতার স্বাক্ষরিত নোটিশ সূত্রে জানা গেছে,  ৮ জুলাই বুধবার ইংরেজী ২য় পত্র পরীক্ষার সময় পটুয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নকল করার দায়ে সাইদুল ইসলাম বোর্ড রোল-৭০৭৯১০ ও মো. রিফাত খান বোর্ড রোল-২২২৮৩৩ কে পরীক্ষার নিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী আচরনের দায়ে পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদেরকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও ইংরেজী ১ম পত্র পরীক্ষার সময় অসদুপায়  নকল করাকালিন ধরা পড়ায় পরীক্ষার নিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী আচরনের দায়ে পরীক্ষার্থী মেহেদী হাসান বোর্ড রোল-২২২৬৭২কে বহিষ্কার করা হয়েছে।