পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে আজ শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় গলাচিপা থিয়েটার ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে আব্দুল গণি স্মৃতি পাঠাগার।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গণি স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. অনিল মণ্ডল ও সাধারণ সম্পাদক মোঃ রাকিবুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গলাচিপা থিয়েটারের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন, সাইমুন রহমান এলিট, সবুজ কুমার পাল, জুয়েল রানা, চাঁদের হাটের নৃত্য শাখার শিক্ষিকা সাথী বেগম, সঙ্গীত শাখার শিক্ষিকা মুক্তি দত্ত, যন্ত্রসঙ্গীতের শিক্ষক অনুপ দেবনাথ এবং চাঁদের হাটের কচিকাঁচা শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।