পটুয়াখালী ব্র্যাক মাইক্রোফাইনান্স (দাবি+) কর্মসূচির উদ্যোগে রবিবার সকালে পুলিশ লাইন ও অতিরিক্ত পুলিশ সুপারের বাসভবন পুকুরে ৬০০০ পিস মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা অবমুক্ত করেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, বিপিএম।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোঃ নেফাজ উদ্দিন, মাইক্রোফাইনান্স (দাবি +) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক – দীপঙ্কর চক্রবর্তী, মাইক্রোফাইনান্স (প্রগতি )কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মনোজিৎ বিশ্বাস, মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির এরিয়া ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ও শাখা ব্যবস্থাপক -জহুরুল ইসলাম সহ পুলিশ বিভাগের কর্মকর্তা ও ব্র্যাক কর্মকর্তাগণ।