কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসার ২০২৬ খ্রিঃ এর আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে অধ্যায়নরত সকল ছাত্র-ছাত্রীদের আয়োজনে এক দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০ টায় মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুস সালাম এর সভাপতিত্বে ও সিনিয়র মৌলভী মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন এর সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি অধ্যক্ষ শরীফ মোঃ খবির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল রশিদ চৌকিদার, মোঃ আবদুস সোবাহান মৃধা, মোঃ শাহজাহান হাওলাদার, মোঃ নাসির মৃধা, মোঃ নাসির উদ্দিন প্যাদা, মোঃ ডালিম গাজী, সালমা বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ জালাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীবৃন্দ ও মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্র-ছাত্রীবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া মিলাদ পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ ও অনুষ্ঠানের সভাপতি মাওলানা মোঃ আবদুস সালাম। দোয়ায় পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা সহ দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

উল্লেখ্য, কুমারখালী আমিনিয়া আলিম মাদ্রাসাটি পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়ন এর এক মনোরম পরিবেশে অবস্থিত। মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সুনাম ও দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে। প্রতি বছর বিভিন্ন বোর্ড পরীক্ষায় এখানের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল করে থাকে।

এ বছর এ মাদ্রাসা থেকে ৪৪ জন আলিম পরীক্ষার্থী বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে।