পটুয়াখালী সদর উপজেলা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের আইজিএ প্রশিক্ষণ ১১ জুন সকালে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী উক্ত হাঁস-মুরগি প্রতিপালন প্রশিক্ষণ পরিচালনা করেন পোল্ট্রি ডেভেলপমেন্ট অফিসার (হ্যাচারিসহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার), উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তর, পটুয়াখালী সদর শাহ মো: ফয়সাল তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর- মোঃ নেফাজ উদ্দিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডেপুটি ম্যানেজার (টেকনিক্যাল) মোঃ শরিফুল আলম।
প্রশিক্ষণে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচি কতৃক পরিচালিত স্বপ্নসারথি গ্রুপের ৩৭ জন কিশোরী অংশগ্রহণ করেন। সকল কিশোরীর বয়স ১৬ বছর ও তদূর্ধ্ব। প্রশিক্ষণটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি পটুয়াখালী সদর অফিসার মোঃ সালাহউদ্দিন ও কমিউনিটি অর্গানাইজার শিউলি বেগম।