আন্দোলন-সংগ্রামে ও সাংগঠনিক কার্যক্রমে পরিক্ষিত যুবনেতা আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিকে সাধারণ সম্পদক করে ১৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করায় বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে পটুয়াখালীতেজেলা যুবদল নেতাকর্মীদের পক্ষ থেকে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ( ০৯ জুন) বিকাল সাড়ে ৫ টায় পটুয়াখালী জেলা যুবদলের কার্যালয়ের সামনে থেকে পটুয়াখালী জেলা যুবদলের ব্যানারে কেন্দ্রীয় যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করায় বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান এঁর প্রতি কৃতজ্ঞতা ও প্রানঢালা অভিনন্দন জানিয়ে এবং
কেন্দ্রীয় যুবদলের নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপিকে সহ সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন আদালত মাঠ সংলগ্ন ইসলামিক ফাউন্ডেশনের সামনে গিয়ে মিছিল শেষে নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন, সাবেক সহ সভাপতি গোলাম রব্বানী, সাবেক সহ সভাপতি নুরুল আমিন গাজী, সাবেক সহ সভাপতি ইমরুল আহসান ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন।

বক্তারা, সময়োপযোগী কেন্দ্রীয় যুবদলের একটি যোগ্য শক্তিশালী কমিটি ঘোষনা করায় পটুয়াখালী জেলা যুবদলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন।

আনন্দ মিছিলের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি মো. মনিরুল ইসলাম লিটন।