পটুয়াখালীতে ৬১৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।

বুধবার দিবাগত রাত ১২.২০ মিনিটে পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের মুচিরপুল ও পশরীবুনিয়া এলাকা থেকে ৬১৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করে জেলা গোয়েন্দ ডিবি পুলিশ।

আটকৃতরা হলো বরগুনার আমতলী উপজেলার আবুল কালাম , পটুয়াখালীর কালিকাপুর এলাকার নাসির উদ্দিন জুয়েল  ও মিজানুর রহমান। এ সময় তাদের কাছ থেকে ৬১৩ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. আছিবুর রহমান তুষারের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রথমে আবুল কালামের কাছ থেকে ২০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নাসির উদ্দিন জুয়েল ও মিজানুর রহমানকে আটক করে তাদের কাছ থেকে আরও ৪১০ পিস ইয়াবা জব্দ করা হয়।   এসময় আরেকজন পালিয়ে যায়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার, মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল জানান, “আটককৃতদের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”