“ক্রীড়া হলো পেশা,পরিবার পাবে ভরসা”” ‘স্বপ্নের পথে, বিজয়ের পথে” এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে নতুন কুড়িঁ স্পোর্টস -২০২৬, ১২-১৩ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষন উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে পটুয়াখালী স্টেডিয়াম মাঠে শনিবার (২ মে) বিকেল ৩ টায় ভিডিও ভ্যারচুয়াল মাধ্যমে সিলেট স্টেডিয়াম মাঠ থেকে সরাসরি নতুন কুড়িঁ স্পোর্টস -২০২৬, ১২-১৩ বছরের শিশু কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

পটুয়াখালী প্রান্তে বেলুন ফেস্টুন, শান্তির প্রতীক পায়রা এবং জাতীয় পতাকা উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি ডিডিএলজি (উপ-সচিব) জুয়েল রানা।

অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ উল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এবং জেলা বিএনপি‘র সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, সিভিল সার্জিন ডাঃ মোহাম্মাদ খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপি‘র সাধারণ সম্পাদক এবং পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা ক্রীড়া অফিসার মোঃ মনিরুজ্জামান ও পটুয়াখালী সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি মফিজুর রহমান ও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি জাকির হোসেন সহ জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং জেলার ৮ উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়ামোদী উপস্থিত ছিলেন।

পটুয়াখালীতে নতুন কুড়িঁ স্পোর্টস -২০২৬ এর ৮টি প্রতিযোগিতায় পটুয়াখালী জেলার ৮টি উপজেলার বালক বালিকা ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, সাঁতার, জুডু,ব্যাটমিন্টন এবং এ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২-১৩ বছরের শিশু কিশোরা অংশ গ্রহণ করছে। নির্ধারিত সময় বিকাল তিনটার পূর্ব থেকে একটানা ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে বিকেল সাড়ে চারটার দিকে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।