আজ ১লা মে ২০২৬ কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল এর তেষট্টিতম জন্মদিন। গান, কবিতা ও সাহিত্য আলোচনার মধ্যে দিয়ে এক অনারম্ভর অনুষ্ঠানে পালিত হয়েছে দিবসটি।

লেখক কর্তৃক প্রতিষ্ঠিত কালিকাপুর প্রি- ক্যাডেট স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ও সংস্কৃত জন বশির হাওলাদার, বিশিষ্ট সাহিত্যিক সিয়াম হোসেন ও সংগীতশিল্পী সুজন তালুকদার প্রমূখ।