“সুবিচার নিশ্চিত করতে রাষ্ট্রীয় খরচে আইনগত সহায়তা—সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা এবং সেরা প্যানেল আইনজীবীদের পুরস্কার প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে পটুয়াখালী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) মোঃ শহিদুল্লাহর নেতৃত্বে জাতীয় আইনগত সহায়তা দিবসের র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে “রাষ্ট্রীয় খরচে আইনগত সহায়তা—সবার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব ও জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ রাসেল মজুমদারসহ অন্যান্যরা।
এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
আলোচনা সভা শেষে সেরা প্যানেল আইনজীবীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।