গ্রীন ফোর্স বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪ টায় মল্লিকা পার্টি সেন্টারে অধ্যাপিকা শিরিন নাহারের সভাপতিত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে করনীয় শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রীন ফোর্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিকাইল রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ গবেষণা ইন্সটিটিউট এর অবসরপ্রাপ্ত প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার কর্মকার, বরগুনা জেলা শাখার সভাপতি চৌধুরী মাসুম, পিরোজপুর জেলা শাখার সহ-সভাপতি খালেদা আক্তার হেনা।

এছাড়াও বক্তব্য রাখেন মোঃ আতাউর রহমান, মোঃ আনিসুর রহমান ও দেলোয়ার হোসেন দিলীপ।

বক্তারা বলেন, আমাদের মাতৃভূমি বাংলাদেশ অপার সম্ভাবনা থাকা সত্বেও আজ এক নীরব ঘাতক দুর্নীতির করাল গ্রাসে জর্জরিত। এই দুর্নীতি আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে, সাধারণ মানুষের অধিকার কেড়ে নিচ্ছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত অন্ধকারের দিকে। ঘুষ, স্বজনপ্রীতি এবং ক্ষমতার অপব্যবহার সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। ঘুষ ছাড়া চাকুরী পায় না, মেধাবীরা ভালো শিক্ষা পায়না, অসুস্থরা সুচিকিৎসা থেকে বঞ্চিত। এই অবস্থা আর চলতে দেয়া যায়না। একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠা করাই গ্রীন ফোর্স বাংলাদেশ এর লক্ষ্য বলে উল্লেখ করেন বক্তারা।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক ফিরোজ আহমেদ এবং সংগীত পরিবেশন করেন ডাঃ প্রদীপ কুমার কর্মকার ও রুমা রাণী দে।