বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২ টায় পটুয়াখালী সদর উপজেলাধীন ছোটবিঘাই ইউনিয়ন এর অফিসের হাট রাস্তা ও ইউনিয়ন পরিষদ ভবন সহ কয়েকটি রাস্তা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা প্রকৌশলী মোঃ খাযরুল বাশার।

ছোটবিঘাই অফিসের হাট রাস্তাটি গত ৪/৫ বছর ধরে বেহাল দশায় পড়ে রয়েছে। এখানে দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা হয়ে দাড়িয়েছে। প্রায় সময়ই অটো সহ বিভিন্ন যানবাহন উল্টে পুকর খালে পড়ে যায়, আহত হয় যাত্রী ও পথচারীরা। বর্ষার সময় রাস্তার বেহাল দশার কারনে মানুষের চলাচল একেবারে দুরূহ হয়ে পড়ে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাস্তাটি নিয়ে South BD News 24 এ একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পরে প্রতিবেদনটি সদর উপজেলা প্রকৌশলী মোঃ খায়রুল বাশার এর দৃষ্টিগোচর হলে তিনি এ রাস্তাটি পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে স্থানীয়দের আস্বস্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন ছোটবিঘাই ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন হাওলাদার ও দপ্তর সম্পাদক মোশারফ মৃধা সহ ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, হাজী মোক্তার আলী মৃধা কলেজের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।