পটুয়াখালী সরকারি কলেজ এর ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোঃ ফারুক হোসাইন আজ আনুমানিক রাত ০৯:০০ টার দিকে ভারতের এক হাসপাতাল থেকে ফেরত আসার পথে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তার গ্রামের বাড়ি গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নে। তিনি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে, আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পটুয়াখালীতে বইছে শোকের মাতম।