ভাষা শহীদ স্মরণে পটুয়াখালীতে ১৯৫৪ সালে স্থাপিত শহীদ স্মৃতি পাঠাগার এর ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাধারণ সভা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় শহীদ স্মৃতি পাঠাগার মিলনায়তনে পাঠাগারের সভাপতি এস এম ফরিদ উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোফাজ্জেল হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা খান মফিজুর রহমান মফিজ, একেএম কলেজের সাবেক অধ্যাপক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অশোক কুমার দাস, কবি ও নাট্য শিল্পী মো. আতাউর রহমান খান আরিফ খান, সাংস্কৃতিক সংগঠক তপন কুমার চক্রবর্তী, সাংস্কৃতিক সংগঠক প্রদীপ কুমার কর্মকার, পাঠক লুৎফর বারি পান্না ও একেএম কলেজের সাবেক অধ্যােক শিরিন নাহার প্রমুখ।

আলোচকবৃন্দ মানবিক মানুষ তৈরী করার জন্য স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে পাঠাগারমুখী করার উদ্যোগ নিতে সকলের এগিয়ে আসা একান্ত জরুরী বলে মনে করেন।