মানুষের সাথে মানবতার পথে এ শ্লোগান নিয়ে আর্থ সামাজিক উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি  শিক্ষার আলো ঘরে ঘরে পৌছে দিতে “শিক্ষা সহায়তা” প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হতদরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরন তুলে দিলেন গেড়াখালীর হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবেক ব্যাংক কর্মকর্তা আবুল হাশেম।

বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১ টায় সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের হাজীখালী ডিজিটাল স্মার্ট স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অধ্যক্ষ মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও বোতলবুনিয়া স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজের সঞ্চালনায় শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এইচ এম মোঃ মিজানুর রহমান। উদ্বোধক হিসেবে ছিলেন সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ এ্যাডভোকেট। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোক্তা হাশেম-রোকেয়া সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাবেক ব্যাংক কর্মকর্তা শিক্ষানুরাগী আবুল হাশেম।

বক্তব্য রাখেন বিশিস্ট সমাজ সেবক শ ম দেলোয়ার হোসেন দিলিপ, লতিফ স্কুলের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রব, মাদারবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গাজী জয়নাল আবেদীন, শুকতারা মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম, সাবেক সমাজসেবা কর্মকর্তা এ্যাড. আব্দুস সালাম, হাজীখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. ফারুকুজ্জামান, সাবেক সহকারী শিক্ষক ফখরুল ইসলাম তালুকদার।