দীর্ঘদিন পর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটের দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ১৩ এপ্রিল সোমবার বিকাল ৪টা পর্যন্ত ভাইস চেয়ারম্যান ও সেক্রেটারীসহ সাতটি সদস্য পদে ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- ভাইস চেয়ারম্যান পদে দুইজন ইমাম জাফর সিকদার ও মোঃ শিপলু খান, সাধারণ সম্পাদক পদে ৩ জন -মজিবুর রহমান টোটন, সৈয়দ হাফিজুর রহমান হিরা ও রিয়াজুল হক শিমুল 

৫টি সাধারণ সদস্য পদে- ৮ জন মনোনয়ন দাখিলকারী হলেন- আব্দুস সালাম আরিফ, কে এম শাহাদাত, আলামিন হাওলাদার, শরিফ মোহাম্মদ সালাউদ্দিন, আমিনুল ইসলাম টিটু, চৌধুরী আরাফাত আল ফেরদৌস, নাইমুল ইসলাম ও জাকির হোসেন সিকদার।

উক্ত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পটুয়াখালী ইউনিটে আজীবন সদস্য ১০০২ জনসহ মোট সাধারণ ১৬৫১ জন সদস্য রয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিটির সচিব রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের সহকারী পরিচালক ও ইউনিট লেভেল কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান।

এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. নাছিম রেজা। নির্বাচন কমিশনের সদস্যরা হলেন- সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজন বসাক, আজীবন সদস্য এ্যাডভোকেট এটিএম মোজাম্মেল হোসপন তপন ও মো. জাকির হোসেন। 

সূত্র মতে, আগামী ২৫ এপ্রিল শনিবার জেলা শিল্পকলা একাডেমীতে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।