পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন গতকাল শুক্রবার (১০ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪ পর্যন্ত চলে ভোট গ্রহণ।

উক্ত নির্বাচনে মোঃ আবু জাফর (জিরাফ) ৯৫৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ বশির উদ্দিন (তালগাছ) পেয়েছেন ৬১৮ ভোট। সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কীর্তিবাস চন্দ্র পাল বিদ্যুৎ (কাতল)। তিনি ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তাফিজুর রহমান (পানির বোতল) পেয়েছেন ৭৮১ ভোট।

সহ-সভাপতি পদে মোঃ আবুল কালাম আজাদ (জবা ফুল) ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস. এম. আফজালুর রহমান (উট পাখি) পেয়েছেন ৫০৯ ভোট।

এছাড়া সদস্য পদে ৩ জন হলেন মোঃ মেহেদী হাসান (পেঙ্গুইন), মিজানুর রহমান (ক্রিকেট ব্যাট) ও মোঃ জহুরুল হক (মৌচাক)।

পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উক্ত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ভোটার ছিলো ১৮৭৮ জন। মোট ভোট কাস্টিং হয়েছে ১৭০২। এ নির্বাচনে ৬টি পদের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।