পটুয়াখালীর বাউফলে অবৈধভাবে পাচারকালে নিষিদ্ধ ৮শ’ বস্তা পপি বীজ জব্দ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার কালাইয়া বন্দর ধানহাট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। তবে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এগুলো বাচাতে মরিয়া স্থানীয় প্রভাবশালীরা।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে কালাইয়া ধান হাট সংলগ্ন খালে একটি ট্রলার থেকে ট্রাকে বস্তাগুলো লোড করা হচ্ছিল এর মধ্যে কয়েকটি বস্তায় সুপারি ছিল। অন্যসব বস্তায় ছোট ছোট দানা দেখে শ্রমিকেরা সন্দেহ হলে তারা স্থানীয় লোকজন খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে বস্তা ভর্তি ট্রলার ও ট্রাক জব্দ করে। ধারণা করা হচ্ছে এগুলো সমুদ্র পথে মিয়ানমার থেকে বাউফলে এনে তা সড়ক পথে অনত্র পাচার করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শী জানান, ট্রলারের ড্রাইভার বস্তার ভিতরে সুপারি আছে বলে তড়িগড়ি করে তা ট্রাকে লোড করতে থাকে। এসময় কয়েকজন শ্রমিক সুপারির বস্তার সাথে অন্য বস্তায় কি রয়েছে জানতে চাইলে ট্রলারের চালক চুপ করে কাজ করতে বলেন। এতে শ্রমিকদের সন্ধেহ হয়। পরে তারা স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে বস্তা খুলে দেখতে পায় বস্তায় পপি সীড রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো জব্দ করে। এদিকে ঘটনার পর থেকে ট্রলারের চালাক ও কর্মচারীসহ কালাইয়া বন্দরের সিনেমা হল রোডের বাসিন্দা উত্তম দাস পলাতক রয়েছে।
একটি সূত্র জানায়, একটি চক্র দীর্ঘদিন ধরে ভারত ও মিয়ানমার নৌপথে বাউফলে পপিবীজ, মাদক দ্রব্য পাচার করে নিয়ে আসেন। বাউফলের এসব মালামাল খালাস করে সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে চলে যায়।
এবিষয়ে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, “ ট্রলারে প্রায় ৮শ বস্তা ছিল। এগুলো আসলে পপি বীজ বা পপি সীট কিনা নিশ্চিত করে বলতে পারছিনা। অভিজ্ঞরা বলতে পারবেন। ট্রলারে প্রায় ৮শ বস্তা ছিল। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।”