বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায়

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর, মুন্সীগঞ্জ এর যৌথ আভিযানিক দল স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ মার্চ ২০২৬ইং তারিখ দুপুরে পটুয়াখালী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঢাকা জেলার দোহার থানার চাঞ্চল্যকর হত্যার ঘটনায় পলাতক প্রধান অভিযুক্ত রিয়াজুল ইসলাম, পিতা সেলিম বেপারী, সাং- আন্তা, থানা দোহার জেলা ঢাকা’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

ঘটনার বিবরণে জানা যায়, বাদী এবং অভিযুক্তগণ পাশাপাশি সীমানার বাসিন্দা। তাদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন গাছের ডাল কাটাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে অভিযুক্তগণ দেশীয় অস্ত্র দ্বারা ভিকটিমকে এলোপাথারি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।

ভিকটিমের ডাক চিৎকারে আসেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

অপরাধীরা অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় । কিন্তু র‌্যাব-৮ অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে গ্রেফতার করতে সক্ষম হয়

গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ।