সোমবার (১৭ মার্চ) পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক জেলা স্নেহাংশু সরকার কুট্টিকে ফুলেল শুভেচ্ছা জানান পটুয়াখালী জেলা কিন্ডারগার্টেন স্কুল এসোসিয়েশন এর নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের চেয়ারম্যান কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ার হোসেন বাদল ও সাধারণ সম্পাদক রেঁনেসা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার রাসেল হোসাইন।
আরও উপস্থিত ছিলেন প্রভাতি প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক হারুন অর রশিদ, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক শেফা আক্তার, রোজ গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার ও মির্জাগঞ্জ আইডিযাল স্কুলের ইংরেজি শিক্ষক হাসান সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।