বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে ফিশনেট প্রকল্পের আওতায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর ও লতাচাপলী ইউনিয়ন এবং কুয়াকাটা পৌরসভার ক্ষুদ্র মৎস্যজীবীদের নিয়ে মিশ্র চাষ পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

ফিশনেট প্রকল্পের আওতায় উত্তরণ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর সহযোগিতায় ৯৮ জন সদস্যের অংশগ্রহণে মোট ৪টি সেশনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফিশনেট প্রকল্পের মেরিন প্রোটেকশন অফিসার মোঃ আশিকুর রহমান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্ষুদ্র মৎস্যচাষীদের মিশ্র চাষ পদ্ধতিতে লাভজনক মাছ চাষ, পুকুর প্রস্তুত প্রণালী, মাছের রোগ ও প্রতিকার, মাছের খাবার ব্যবস্থাপনা এবং স্বল্প পরিসরে অধিক লাভ অর্জনের বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন ফিশনেট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর শেখ শামীম, মিজানুর রহমান, ফরিদা পারভীন, রুপা খাতুন এবং গোপীনাথ শীল।