পবিত্র মাহে রমজান উপলক্ষে পটুয়াখালী লঞ্চঘাট এলাকায় শতাধিক সুবিধা বঞ্চিত দরিদ্র রোজাদারদের নিয়ে ইফতার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটির পটুয়াখালীর টিম।
বুধবার (১১ মার্চ) পটুয়াখালী লঞ্চঘাট চত্বরে বিকাল ৫ টায় এ ইফতার কার্যক্রমে লাল সবুজ সোসাইটি পটুয়াখালী টিমের সদস্য ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করেন মোঃ জহিরুল, আব্দুল্লাহ হাদী, সানজিদা ও বায়জীদসহ আরও অনেকে।
ভলান্টিয়ার জহিরুল জানান, “রমজানে শতাধিক সুবিধাবঞ্চিত অসহায় মানুষকে সামান্য স্বস্তি ও তাদের মুখে হাসি আনার জন্যই লাল সবুজ সোসাইটি এ ইফতারের আয়োজন করে।”