আন্তর্জাতিক নারী দিবস উদযাপন সপ্তাহ ২০২৬ উপলক্ষে “প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও প্রশমন অধিকার, ন্যায় ও কর্মের সমন্বয়েই গড়ে উঠুক ডিজিটাল নিরাপদ বিশ্ব” এ সংক্রান্ত স্থানীয় সাংবাদিক ও এনজিও প্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে এক প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাব ভবনের ড. আতহার উদ্দিন মিলনায়তনে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) আয়োজনে সিনিয়র সাংবাদিক গোলাম রহমান এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদিকা অধ্যাপিকা শিরিন নাহার।
সিনিয়র সাংবাদিক ফিরোজ আহম্মেদ এর সঞ্চালনায় প্রেব্রিফিং এ মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন শুকতারা মহিলা সংস্থার পরিচালক মাহাফুজা ইসলাম।
এ প্রেসব্রিফিং অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা ছাড়া ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ কিংবা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের কোন দাবিই পূর্ণতা পাবে না। প্রযুক্তি ব্যবহার বিস্তারের পাশাপাশি দায়বদ্ধতা নিশ্চিত করাই নারী দিবস ২০২৬ এর অঙ্গিকার হোক। সুরক্ষিত হোক ডিজিটাল মাধ্যম। জয় হোক নারীর সম অধিকারের।