ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে বিএনপির হয়ে একজন সংসদ সদস্য হতে ইচ্ছে প্রকাশ করেছেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা ও পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য নাজমুন নাহার নাজু। সাউথ বিডি নিউজ ২৪ এর সাথে এক সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

তার নিজ দলের জন্য বিগত দিনগুলোতে তার অবদান কি এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ৯০ দশক থেকেই তিনি বিগত দিনগুলোতে বিএনপির রাজনীতির সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করেন তিনি। সারাটি জীবন তিনি এ দলের জন্য কাজ করে গেছেন। বিগত আওয়ামী লীগ শাসনামলে অনেক বাঁধা-বিপত্তি সত্বেও সাহস ও জনগণের ভালোবাসা নিয়ে বাউফলে দু-দুটি উপজেলা নির্বাচন করেছেন তিনি। বিএনপির জন্য একজন নিবেদিত কর্মী বলে জানান নাজমুন নাহার নাজু। তাই, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে পটুয়াখালী থেকে বিএনপির হয়ে একজন সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংসদ সদস্য হতে পারলে পটুয়াখালী নিয়ে তার ভাবনা কি এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দলের পাশে থেকে এবং দলীয় নির্দেশ মেনে দলের ঘোষণাকৃত সকল কর্মসূচি তিনি বাস্তবায়ন করবেন। বিশেষ করে দুস্থ ও অসহায় নারীদের পাশাপাশি সমাজের সকল নারীদের কল্যাণে কাজ করবেন বলে জানান তিনি।

সাউথ বিডি নিউজ ২৪ এর ফেইসবুক পেইজে তার সাক্ষাৎকারটি প্রচারের পর ব্যাপক মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেব নাজমুন নাহার নাজু। তার শুভাকাঙ্ক্ষীগণ তাকেই সংরক্ষিত নারী আসনে বিএনপির হয়ে পটুয়াখালী থেকে একজন সংসদ সদস্য হিসেবে দেখতে চাচ্ছে।