সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভা কক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এর সভাপতিত্বে ও বিটিভি’র ডেপুটি চীফ এ্যালাউন্সমেন্ট শামীম আহমেদের উপস্থাপনায় সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের মন্ত্রী ও সাংবাদিক কল্যণ ট্রাস্টের চেয়ারম্যান জহির উদ্দিন স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের সচিব ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারজানা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ ঢাকার ৭৭ জনসহ দেশের বিভিন্ন জেলার ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের হাতে ৭৩ লক্ষ ২৬ হাজার টাকা পরিমাণ শিক্ষাবৃত্তির চেক তুলে দেন এবং সাংবাদিকদের কল্যাণে সব সময় পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।