পটুয়াখালীর বাউফলে ১১৫ টি ভোট কেন্দ্রে সাড়ে ৩ লক্ষাধিক ভোটার ভোট প্রদান করবেন। ১১৫টি ভোট কেন্দ্রে ব্যালট পেপারসহ সকল সামগ্রী পৌঁছানো সহ সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কঠোর অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
বাউফল থানা সূত্রে জানা গেছে, নির্বাচনের দিন ৭টি ভ্রাম্যমাণ আদালত, ১২টি পুলিশের মোবাইল টিম, পুলিশের ২টি স্ট্রাইকিং পার্টি, সেনাবাহিনীর ২টি কন্টিনজেন্ট (মোট ৬০ সদস্য), বিজিবির ১টি কন্টিনজেন্ট (৩০ জন) ও কোস্ট গার্ডের ১২ জন সদস্য টহল দেবেন।
জানা গেছে, বাউফল পৌরসভাসহ ১৫ টি ইউনিয়নে মোট ১১৫ টি ভোট কেন্দ্র। এসব কেন্দ্রের মধ্যে ৩০টি অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে। অধিক ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ৬ জন এবং ঝুঁকিপূর্ণ নয় এমন সব ভোট কেন্দ্রে ৪ জন করে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনী থাকবে।
একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কোস্ট গার্ডের ১২ সদস্য শুধু মাত্র নদীবেষ্টিত ইউনিয়ন চন্দ্রদ্বীপে টহলে থাকবেন বলে জানান।