পটুয়াখালী -১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, “সারাদেশে তারেক রহমানের ধানের শীষের পক্ষে মানুষের গণজোয়ার সৃষ্টি হয়েছে।” ধানের শীষের সম্ভাব্য বিজয় নিশ্চিত করার জন্য ওয়ার্ড কমিটি ও ভোট কেন্দ্র কমিটির সদস্যদেরসহ ভলান্টিয়ার যারা রয়েছেন তাদেরকে ভোটের দিন সকালে মা- বোনদেরকে এবং বৃদ্ধ লোকদেরকে কেন্দ্রে যত্নসহকারে এনে যাতে ভোট দিতে পারে এবং ভোট দেয়ার পর তাদেরকে সম্মানের সাথে বাড়িতে পৌছিয়ে দিবে এবং ভোট গণনা শেষ করে নির্বাচনের ফলাফল না দেয়া পর্যন্ত মাঠে থাকার আহবান জানান।

তিনি বলেন, “আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই বলেছেন নির্বাচন চ্যালেঞ্জিং। তাই, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন ও সমৃদ্ধি এবং মানুষের কল্যান সম্ভব নয়।”

তিনি সোমবার বিকেলে পটুয়াখালীর কেন্দ্রীয় শহীদ মিনার এর সামনে ধানের শীষের পক্ষে বিশাল নির্বাচনী জনসভায় এ আহবান জানান। 

তিনি ১২ ফেব্রুয়ারী সোমবার অনুষ্ঠিতব্য নির্বাচনে পটুয়াখালী-১ আসনের সদর-মির্জাগঞ্জ- দুমকি উপজেলাবাসীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি পটুয়াখালী-১ আসনের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়ার সভাপতিত্বে ও এ্যাডভোকেট তৌফিক আলী খান কবির এর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন নির্বাচন সমন্বয়ক জেলা বিএনপির সাবেক সাধরণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড.ওয়াহিদ সরোয়ার কালাম।

মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক অ্যাড. মজিবুর রহমান টোটন, জেলা মহিলা দলের সাবেক সভাপতি লায়লা ইয়াসমিন, সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, গণঅধিকার পরিষদের উচ্চতর সদস্য কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা জমিয়তে ওলামায়ে ইসলামের সভাপতি মাওলানা আব্দুল হক কায়ছারি, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এ্যাড. মহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শরীফ সালাউদ্দিন, জেলা যুবদলের সবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রুমি, জেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রহমান খন্দকার, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লতিফ সিদ্দিকী, জেলা বিএনপি নেতা দুলাল মাদবর, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. কামাল হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

পরে ধানের শীষের সমর্থনে শহরে এক গণমিছিল বের করা হয়।