পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের ইদ্রাকপুর আমানিয়া দাখিল মাদ্রাসা, নূরানি মাদ্রাসা ও জৈনপুরী হুজুর’র খানকা সংলগ্ন লোহালিয়া ব্রীজের ঢালে পৌরসভার ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে মাদ্রাসার শিক্ষার্থীরাসহ এলাকাবাসী।
রোববার (৮ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় লোহালিয়া ব্রীজ এর উত্তর ঢালে লোহালিয়া- বাউফল সড়কে পৌরসভার ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষনের প্রতিবাদে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো.আতাউর রহমান খানের সঞ্চালনায় ঘন্টাব্যাপী মাদ্রাসার শিক্ষার্থীরাসহ এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন লোহালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন খান, লোহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম শিকদার, ইউনিয়ন বিএনপির নেতা মো. রফিক শিকার, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ তালুকদার, ইদ্রাকপুর আমানিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস ছত্তার লস্কর, হাফেজ মো. আনিচুর রহমান তালুকদার ও ইমাম ক্বারি মো. কবির জোমাদ্দার প্রমুখ।
বক্তারা, ঘনবসতী এলাকা, দাখিল মাদ্রাসা, নূরানি মাদ্রাসা, জৈনপুরী হুজুরের খানকার অতিনিকটে পটুয়াখালী পৌরসভার ময়লা আবর্জনা কোন ধরনের বায়ু দূষন রোধক স্থাপনা বা অবকাঠামো না করে ময়লা আবর্জনা ফেলে পরিবেশ দূষন করার তীব্র প্রতিবাদ করে অবিলম্বে ময়লা আবর্জনা ফালানো থেকে বিরত থাকার জন্য পৌর প্রশাসক ও জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগণের প্রতি জোর দাবী জানান। বন্ধ না করলে পৌরসভার ময়লার গাড়ি নিরাপদে ফিরে যেতে পারবে না এবং বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারি করেন বক্তারা।
পৌরসভা বলছে, ডাম্পিং জোন করার জন্য প্রকল্পের জন্য জমি অধিগ্রহন করা হয়েছে, পরিবেশ দূষন রোধের অবকাঠামো নির্মানের প্রক্রিয়া চলছে। ময়লা ফালানো হচ্ছে না।