পটুয়াখালীর মির্জাগঞ্জে পটুয়াখালী ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীর এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে মাধবখালী, মির্জাগঞ্জ ও আমড়াগাছিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘটকের আন্দুয়া এলাকায় এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী ১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও সুবিদখালী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক পরিচালক ও বরিশাল বিএম কলেজের সাবেক ভিপি মো.জাফর ইমাম সিকদার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাওলানা শাহ নেছারুল হক, উপজেলা বিএনপির সভাপতি মো.সাহাবুদ্দিন নান্নু মুন্সি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী মো. সাহাবুদ্দিন খান, সাবেক দপ্তর সম্পাদক কাইফুর রহমান জাকির, সদস্য মোঃ ফিরোজ আলম গোলদার, মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী তোফাজ্জেল হোসেন ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম ফরাজী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার, আমিনুল ইসলাম খোকন, আইউব আলী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ মুন্সি, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুল গনি মুনির খন্দকার, উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী রাশেদ শামস, সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি আবুল বাসার মোখলেছ ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল মৃধা প্রমূখ।