পটুয়াখালী জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আব্দুল করিম মৃধা কলেজে পটুয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধিত করেছেন শিক্ষকবৃন্দ।
শুক্রবার (২৩ জানুয়ারী) বিকাল সাড়ে ৪ টায় পটুয়াখালী-১ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী আব্দুল করিম মৃধা কলেজে স্বরস্বতী পূজা অনুষ্ঠান পরিদর্শনে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ সাইফুল মজিদ বাহাউদ্দিন বাহার ও শিক্ষক পরিষদের সচিব সহকারী অধ্যাপক গোলাম রহমানসহ শিক্ষকবৃন্দ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, অ্যাডভোকেট আনিস, সহকারী অধ্যাপক মো. দেলোয়ার জাহান, সহকারী অধ্যাপক লায়লা ইয়াসমিন তালুকদার, সহকারী অধ্যাপক মো. ফারুক, সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক মো.আসাদুল হক, সহকারী অধ্যাপক মোসা. রেহানা বেগম, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো ইমরান ও সাধারণ সম্পাদক তানভীরসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ।