ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালীর ৪টি আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ২৭ জনের মনোনয়ন পত্র যাচাই-বাছাইতে স্বতন্ত্র ৩ জনের ঋন খেলাপী ও ১% ভেটার সূচকে স্বাক্ষর গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল, বৈধ প্রার্থী ২৪ জন।
আজ ১ জানুয়ারী পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর উপস্থিতে পটুয়াখালীর ৪টি আসনের মনোনয়ন পত্র যাচাই বাছাইতে
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে ৯ জন প্রার্থীর মনোনয়ন যাচাইতে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন মঞ্জু এর মনোনয়ন পত্রে ১% এ গড়মিল ও ঋণ খেলাপি থাকায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। এ আসনে বৈধ ৮ জন প্রার্থী হলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা কমিটির আমীর অ্যাড. মোঃ নাজমুল আহসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোঃ ফিরোজ আলম, আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থী মোহাম্মদ আব্দুল ওহাব মিনার, গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ শহিদুল ইসলাম ফাহিম, গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মনোনীত বাংলাদেশ জাসদ এর প্রার্থী গৌতম চন্দ্র শীল, বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী মোহাম্মদ সাইয়েদুর রহমান ও জাতীয় পার্টর আঃ মান্নান হাওলাদার।
পটুয়াখালী-২ (বাউফল) আসনে মনোনয়ন দাখিলকারী ৬ জনের মনোনয়ন পত্র সঠিক হওয়ায় ৬ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়। এ আসনে বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির প্রার্থী মোঃ সহিদুল আলম তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদশ এর প্রার্থী মালেক হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ এর প্রার্থী মুহাম্মদ আইউব, গণঅধিকার পরিষদ প্রার্থী মোঃ হাবিবুর রহমান ও এবি পার্টির রুহুল আমিন।
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে মনোনয়ন পত্র দাখিলকারী ৮ জনের মধ্যে ২ জন স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান বাবু ও স্বতন্ত্র প্রার্থী এস এম ফজলুল হক। এ দুই জনের মনোনয়ন পত্রে দেওয়া ১% এ ভোটার সূচক স্বাক্ষরে গড়মিল থাকায় তাদের মনোনয়ন অবৈধ ঘোষনা করা হয়। এ আসনে বৈধ প্রার্থী ৬ জন হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকী, স্বতন্ত্র প্রার্থী (বিএনপি নেতা) মোঃ হাসান মামুন, গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাকসু’র সাবেক ভিপি মোঃ নুরুল হক নুর, গণঅধিকার পরিষদের মোঃ শহিদুল ইসলাম ফাহিম, জামায়াতে ইসলামীর মুহম্মদ শাহ আলম ও খেলাফত মজলিশের মোঃ দেলোয়ার হোসেন।
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে ৫ জন মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের সকলের মনোনয়ন বৈধ বলে ঘোষনা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী ডাঃ জহির উদ্দিন আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মোহাম্মদ আবদুল কাইউম ও গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ রবিউল হাসান।