যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পটুয়াখালীতে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

সকালে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে পটুয়াখালী স্টেডিয়ামে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

এদিকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে বিজয় রেলী অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া দিনব্যাপী বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মোনাজাত, হাসপাতাল, শিশু সদন জেলখানা সহ বিভিন্ন এতিমখানায় উন্নত খাবার বিতরণ করা হবে বলে জানা গেছে।