র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল, স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ০৯ ডিসেম্বর ২০২৫ইং তারিখ দুপুরে পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন কলাপাড়া বাজার এলাকা হতে অভিযান পরিচালনা করে বরগুনা সদর থানার অপহরণ ও ধর্ষণ মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত মোঃ রিফাত (২১) পিতা মোঃ নাসির উদ্দিন সাং হাজারবিঘা, থানা ও জেলা বরগুনা কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার বিবরনে জানা যায়, ভিকটিম একজন বাক প্রতিবন্ধী । গত ২৯/০৫/২০২৫ইং তারিখ সকালে ভিকটিমের স্কুলের সামনে থেকে ওৎ পেতে থাকা বিবাদীগণ ভিকটিমকে জোর পূর্বক মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে বাদী তার মেয়েকে বিভিন্ন যায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে বিবাদীদের দ্বারা তার মেয়েকে অপহরণ করা হয়েছে থানায় অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল করানো হলে মেডিকেল রিপোর্টে ভিকটিম ধর্ষিত হয়েছে মর্মে প্রমাণিত হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ নিশ্চিত করেছেন।