১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দুরকানীতে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎ*স্পৃষ্ট হয়ে এক শি*শুর মৃ*ত্যু

জিয়াউর রহমান, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় মোবাইল চার্জার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. জিহাদ শিকদার (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসল শেষে ভিজা শরীরেই মোবাইল চার্জ দিতে গেলে হঠাৎ বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। নিহত জিহাদ শিকদার ওই গ্রামের সোহাগ শিকদারের ছেলে। সে দক্ষিণ হোগলাবুনিয়া কারামতিয়া নূরানী মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, শিশুটি গোসল করে এসে ভিজা অবস্থায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

Tag:
জনপ্রিয়

গলাচিপায় বিদ্যালয়ের সামনে পুকুরে পড়ল ফুচকা ও ঝালমুড়ি বিক্রির গাড়ি, অল্পের জন্য রক্ষা পেল পাঁচ শিশুশিক্ষার্থী

ইন্দুরকানীতে মোবাইল চার্জার থেকে বিদ্যুৎ*স্পৃষ্ট হয়ে এক শি*শুর মৃ*ত্যু

আপডেট সময়: ০১:০৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫