০৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের জাতীয় জীবনে, সমাজ ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম’- বাউফল ইউএনও

এম জাফরান হারুন, বাউফল, পটুয়াখালীঃ ‘আমাদের জাতীয় জীবনে, সমাজ, ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম। জুলাইয়ের চেতনা ধারণ করে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব। জুলাই শপথে আমাদের সচেতনতার বার্তা দেয়া হয়েছে। সমাজ ও রাষ্ট্রের সকল ধরনের বৈষম্যের বিরুদ্ধে জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনের শপথ গ্রহণ। আমরা জুলাই শপথ থেকে যা শিখলাম তা যেন অক্ষর অক্ষরে পালন করতে পারি’- প্রধান অতিথির বক্তব্যে বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম একথা বলেন।

শনিবার (২৬ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফলে পারফরমেন্স বেজড স্কিম এর আওতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে ২০২৩ সালে উপজেলার শ্রেষ্ঠ ৩৫ জন শিক্ষার্থীদের সমাপণী ক্রেস্ট পুরস্কার, নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়।

জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম আরও বলেন, সারাদেশের সাথে একযোগে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানে ছিলাম। আমাদের এখানে জুলাই-যোদ্ধারা রয়েছে। মিডিয়া কর্মীরা রয়েছে। সবাইকে নিয়ে আমরা শপথ গ্রহণ অনুষ্ঠানটা বেশ ভালোভাবে করতে পেরেছি। জুলাই শপথ আমাদের আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠার প্রাণ।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মু. আবু হানিফ, বাউফল সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আক্তার জাহান, একাডেমিক সুপারভাইজার নুরুন্নবী, বাউফল প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান প্রমূখ।

আয়োজিত সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত থেকে ক্রেশ, সার্টিফিকেট ও নগদ টাকা গ্রহণ করেন।

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

‘আমাদের জাতীয় জীবনে, সমাজ ও রাষ্ট্র গঠনে জুলাইয়ের অবদান অপরিসীম’- বাউফল ইউএনও

আপডেট সময়: ০৩:২৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫