১০:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালী অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

সুনীল সরকার, পটুয়াখালীঃ বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। শুক্রবার সকালে বৈদিক যজ্ঞানুষ্ঠানের মাধ্যমে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইসকন)-এ ৯ দিন ব্যাপী এ উৎসবের সুচনা হয়। এ সময় হাজারো ভক্ত সমাগমে মন্দির চত্ত্বর পরিপুর্ন হয়ে ওঠে। যজ্ঞের আগুনে বিভিন্ন দ্রব্য আহুতি এবং বৈদিক মন্ত্রচ্চারনের মাধ্যমে পুরোহিতরা দেশ ও জাতির শান্তি ও কল্যান কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

বিকেলে মন্দিরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। পরে মন্দির প্রাঙ্গন থেকে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথটি যাত্রা শুরু করে শহর প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। উৎসব উপলক্ষে বৈদিক অগ্নিহোত্র যজ্ঞ গীতা পাঠ, হরিনাম সংকৃর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগীতার আয়োজন করেছে ইসকন কর্তৃপক্ষ।

এদিকে শহরের পুরান বাজার শ্রী শ্রী মদন মোহন জিউর আখড়া বাড়ি থেকে বিকেলে জগন্নাথ দেবকে নিয়ে আরো একটি রথ বের হয়ে শহর প্রদক্ষিন করে। এছাড়া বিভিন্ন উপজেলাতেও রথযাত্রা উৎসব উপলক্ষে হয়েছে নানা আয়োজন।

শাস্ত্রমতে ভক্তদের দর্শন দানের উদ্দেশ্যে শ্রী শ্রী জগন্নাথ দেব প্রতি বছর এই তিথিতে আপন আলয় থেকে রথে চড়ে নগর পরিভ্রমন করে মাসির বাড়ি বেড়াতে যান। বিশ্ব শান্তির উদ্দেশ্যে হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী এ উৎসবটি পালন করেন। আগামী ৫ জুলাই উল্টোরথ অনুষ্ঠানের মাধ্যমে জগন্নাথদেব ফিরবেন আপন আলয়ে শেষ হবে এই উৎসব।

Tag:

পটুয়াখালীর দশমিনায় নিজ ছেলেকে বিক্রি করে আইফোন কিনলেন বাবা! শিশুটিকে উদ্ধারে নেমেছে পুলিশ

পটুয়াখালী অনুষ্ঠিত হল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব

আপডেট সময়: ০১:৩৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫