০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীতে ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায় কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক/ সম্মান সংযুক্ত করে ১৪ তম গ্রেডদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষনের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরন টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সারাদেশ ব্যাপী স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এ্যাসোসিয়েশন ও হেলথ ইন্সপেক্টর এ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত ৩ ঘন্টা অবস্থান কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন, জেলা হেলথ ইন্সপেক্টর এ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম, সদর উপজেলা হেলথ ইন্সপেক্টর এ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক ইত্তেকজাহান শিরিন, জেলা হেলথ এ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের সদস্য মো. ইদ্রিস, সদর উপজেলা কমিটির সভাপতি মো. মোস্তাক মাহমুদ, সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালেদ ফেরদৌস, সদস্য মহসীন মাহমুদ, মো. সোহরাব হোসেন ও মো.দেলোয়ার বিশ্বাস প্রমুখ।

উক্ত দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলার বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলায় স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত হয়েছে বলে জেলা হেলথ ইন্সপেক্টর এ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি মো. শহিদুল ইসলাম জানিয়েছেন।

Tag:
জনপ্রিয়

দশমিনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে শান্তিপূর্ণভাবে দুই গ্রুপের পৃথক মিছিল-সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীতে ৬ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচী পালিত

আপডেট সময়: ০৮:৪৯:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫