০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে গলায় ভাত আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলের সন্তান বাপ্পী (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলায় ভাত আটকে মৃত্যু হয়েছে। বাপ্পী উপজেলার মদনপুরা গ্রামের রিপন গাজীর ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার রাতে লেখাপড়া শেষে খাওয়ার সময় বাপ্পীর গলায় ভাত আটকে যায়। এ সময় তিনি বুকে ব্যাথা অনুভব করেন। পরে তাকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। তার পরিবার নোয়াখালী বসবাস করেন। বাপ্পীর বাবা রিপন গাজী সেখান কন্ট্রাক্টটর হিসেবে কাজ করেন। বাপ্পী এ বছর নোয়াখালী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।

বাপ্পীর চাচা রাকিবুর রহমান বলেন, ভাত খাওয়ার সময় গলায় আটকে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান ষ্ট্রোক হয়ে বাপ্পী মারা গেছেন। বাপ্পীর লাশ নোয়খালী থেকে পটুয়াখালীর বাউফলের গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছে। শনিবার বিকালের দিকে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Tag:
জনপ্রিয়

দুমকিতে স্বাস্থ্য কর্মকর্তার বদলি নিয়ে মুখোমুখি দুই পক্ষ, পাল্টাপাল্টি মানববন্ধনে উত্তেজনা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার অভিযোগ

বাউফলে গলায় ভাত আটকে এসএসসি পরীক্ষার্থীর মৃ*ত্যু

আপডেট সময়: ১২:৫৭:০০ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫