০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উদ্ধার

মুঃ মুজিবুর রহমান, বাউফল, পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার ধুলিয়া ইউনিয়নের মঠবাড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হওয়ার ঘটনায় কোন সাধারণ ডায়েরি করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, আনুমানিক বেলা ১১ টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পায়। পরে কালাইয়া নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মরদেহ উদ্ধার করে। উদ্ধার মরদেহের পরিধান পোশাকের পকেট থেকে একটি এনআইডি ফটোকপি, বিদ্যুৎ বিলসহ কিছু কাগজ পাওয়া যায়। এসব ডকুমেন্টস থেকে প্রাথমিক ভাবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তার পরিবারের সাথেও যোগাযোগ করা হয়েছে। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, অজ্ঞাত মরদেহের ওই ব্যক্তির নাম শ্যামল চন্দ্র দে (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত জীবন চন্দ্র দে’র ছেলে। গত ৫ জানুয়ারী থেকে তিনি নিখোঁজ ছিলেন। এর ১০ দিন পর মঙ্গলবার তার মরদেহ উদ্ধার হয়েছে।

এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে কালাইয়া নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, “ভিকটিমের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবার আসলে মরদেহ’র সুরতহাল করা হবে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হবে।”

Tag:

বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাউফলে তেঁতুলিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ম*রদেহ উদ্ধার

আপডেট সময়: ০২:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫